সোলার এক্সপো উদ্বোধন: ছাদের বিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার
লেখক ডিজিটাল সংবাদ ডেস্ক · ০৩ নভেম্বর ২০২৬, ১১:২২ AM

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী 'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী 'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬'-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
'ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান' প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর প্রদর্শনীটি চলবে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এর আয়োজন করেছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: Daily Joypur Barta · মূল খবর



