বাংলা
National

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

By Digital Sangbad Admin · 02 November 2026, 08:18 PM

জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কমিটির সুপারিশ।

জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থাপনা আধুনিক করার সুপারিশ করেছে। সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক উপস্থাপনা দেখানো হয়। বৈঠকে সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সোলার প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)।

Share: Facebook · X · WhatsApp

Related news

National

Six gold eggs worth Tk 4.91 crore seized, smuggling ring under probe

আবুধাবি থেকে বাংলাদেশে আনা ছয়টি স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ডিমগুলো জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

02 November 2026 · Digital Sangbad Desk

Read more →
National

Dengue: October deadliest month of the year, little relief expected before December

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৬ সালের এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী মাস। বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৮ জনের মৃত্যু ও ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

02 November 2026 · Digital Sangbad Desk

Read more →
National

Clash in Ashulia as police disperse protesting workers with tear gas

আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

02 November 2026 · Digital Sangbad Desk

Read more →
National

Gazipur highway blocked over wage demand, 10 BGB platoons deployed

সোমবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা; পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

02 November 2026 · Digital Sangbad Desk

Read more →